স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

এক ম্যাচে ১৭ লাল কার্ড

ঘটনাটি ঘটেছে বলিভিয়ায়। কোপা বলিভিয়ার শেষ আটে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে যেতে হলে ওরুরোকে জিততেই হতো, ওদিকে প্রথম লেগে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। তবে সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

অতিথি হিসেবে খেলতে নেমে ব্লুমিং ম্যাচ শেষে জয়ের উদযাপন করতে যাবে, কিন্তু শেষ বাঁশির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বলিভিয়ান সংবাদ মাধ্যম এল পোতোসি জানায়, মারামারিতে ঘুষি ছোড়া হচ্ছিল এবং ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবাযয়োসকে প্রতিপক্ষ খেলোয়াড়রা ধরে রাখলেও তিনি ছুটে গিয়ে অন্যদের ধাক্কা দেন। তার সতীর্থ হুলিও ভিলাও একইভাবে উত্তেজিত ছিলেন এবং তার ছোড়া ঘুষিই পুরো ঘটনা অরাজকতায় পরিণত করে।

ওরুরো কোচ মার্সেলো রোব্লেদোও প্রচণ্ড রেগে যান এবং বলিভিয়ান জাতীয় দলের কোচিং স্টাফের এক সদস্যকে নাকি মুখোমুখি চ্যালেঞ্জ করেন। শেষে ধাক্কা খেয়ে রোব্লেদো মাটিতে পড়ে যান। রিপোর্টে বলা হয়েছে, কাঁধে আঘাত এবং মাথায় ধাক্কা লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাঠে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রায় ২০ জন পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং সহিংসতা থামাতে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া তার খেলোয়াড়দের শান্ত করতে দ্রুত ড্রেসিং রুমে পাঠিয়ে দেন।

সরকারি ম্যাচ রিপোর্ট অনুযায়ী ব্লুমিংয়ের সাতজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, আর ওরুরোর চারজন। দুই দলের কোচ এবং তাদের সহকারীরাও লাল কার্ড পেয়েছেন মোট সংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ১৭-তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech