স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

Latest Posts

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...
Read more

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার দেন তিনি।ভারতীয় গণমাধ্যম নিউজ বাংলা ১৮-এর খবরে এ তথ্য জানা গেছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘ওর দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওর সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু...
Read more

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাংকার আটক করল ইরান

ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে এই জাহাজটিকে আটক করা হয়। এদিকে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল...
Read more

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, এক সপ্তাহের জন্য শক্তিশালী কম্পনের সতর্কতা

জাপানের উত্তর উপকূলে সোমবার রাত ১১টা ১৫ মিনিটে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বড় ধরনের এই কম্পনের পর দেশটির আবহাওয়া অধিদপ্তর আগামী এক সপ্তাহ ধরে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে। জাপান আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে।...
Read more

সিঙ্গাপুরে মাদক সংশ্লিষ্ট অপরাধে ১১ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

সিঙ্গাপুরে একটি আবাসিক ডরমিটরিতে অভিযান চালিয়ে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। মাদক সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মধ্যে ১১ জনই বাংলাদেশি এবং অন্যজন মিয়ানমারের নাগরিক। বৃহস্পতিবার উডল্যান্ডস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার স্থানীয় দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সিএনবির...
Read more
সাড়ে তিন হাজার বছর পর দৃশ্যমান হচ্ছে সেমিয়ার্কা নগরী। বামে সে যুগের নিদর্শন।

সাড়ে তিন হাজার বছর ঘুমিয়ে থাকা ব্রোঞ্জ যুগের শহর উন্মোচিত

অতীতে মানুষের জীবন ও সভ্যতার গল্প সবসময়ই এক অদ্ভুত টান তৈরি করে। মহাকাশজয়, গভীর সমুদ্র অনুসন্ধান কিংবা ভার্চুয়াল বাস্তবতার বিস্ময়—সবকিছুর মাঝেও প্রাচীন কোনো শহর যখন মাটির নিচ থেকে মাথা তোলে, তখন মনে হয় ইতিহাস যেন আবার নতুন করে শ্বাস নিচ্ছে। সম্প্রতি সেই রকমই এক অতীত-দরজা খুলেছে কাজাখস্তানের বিস্তীর্ণ কাজাখ স্টেপ অঞ্চলে। সেখানে আবিষ্কৃত হয়েছে ব্রোঞ্জ...
Read more

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৬৫, এখনও নিখোঁজ দুই শতাধিক

বুধবার (২৭ নভেম্বর) থেকে হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দশজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। পাশাপাশি এখনও ২৭০ জনেরও বেশি বাসিন্দার কোনো হদিস মেলেনি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা যায়, সাতটি আবাসিক ভবনের...
Read more

দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসি: মমতা বন্দোপাধ্যায়

দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসেন বলে জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) উত্তর ২৪ পরগনার ঠাকুরগরে করা সভায় এ কথা জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কয়েক মাস পরেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে উতপ্ত রাজ্যটির রাজনীতি। এমন পরিস্থিতিতে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে...
Read more

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের

বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসার পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস। সোমবার (২৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তারা। বার্তায় দূতাবাস উল্লেখ করে, দূতাবাসের নজরে এসেছে যে, কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল ২ ঘণ্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাস ব্যাখ্যা...
Read more

Trending News

Editor's Picks

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech