স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

Latest Posts

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...
Read more

বিএনপি প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন, তার স্ত্রী শাহানাজ শারমিন, ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন। ‎‎ড. জালালের মামলায় দুদকের সহকারি পরিচালক...
Read more

দুঃখপ্রকাশ করলেন রিজভী

ভুল তথ্যের সূত্র দিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে রিজভী বলেন, ‘আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এ ছাড়াও শরিফ ওসমান...
Read more

১৩তম সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা খাতে ব্যয় বাড়িয়ে ১ হাজার ৫৫০ কোটি টাকার প্রাক্কলিত বাজেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন (ইসি) এই প্রাক্কলিত বাজেট চূড়ান্ত করেছে। নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার মোট নয়টি খাতে এই অর্থ ব্যয় হবে। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার খরচ বাড়ছে প্রায় ৪০০ কোটি টাকা।...
Read more

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আপাতত সম্ভব হচ্ছে না

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরগতির উন্নতি এবং নতুন জটিলতার সৃষ্টি হওয়ায় তাঁর লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হচ্ছে। চিকিৎসক দল জানিয়েছেন, তাঁর শরীর কাঙ্ক্ষিত পর্যায়ে স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গত ২৩ নভেম্বর থেকে ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি,...
Read more

মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনায় আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করবে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে। প্রয়োজন হলে সেদিন রাত ৯টার পর এটি লন্ডনের পথে রওনা...
Read more

ধর্মকে হাতিয়ার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির প্রচেষ্টা চলছে। তাঁর অভিযোগ, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।...
Read more

খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় তফসিল ঘোষণার আহ্বান এনসিপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে সৃষ্ট সংকট উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান এনসিপির নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,...
Read more

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের তিন নেতা। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ হাসপাতালে যান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার...
Read more

আবুল সরকার ইস্যুতে মহাসমাবেশের ডাক হেফাজতের

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বাউলশিল্পী আবুল সরকারের অবমাননাকর কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও তৌহিদী জনতার ওপর উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির চেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জ জেলায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (২৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) সকাল ১০টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজত নেতারা। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে...
Read more
1 2

Trending News

Editor's Picks

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech