শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ভ্রমণ সহায়ক প্রতিষ্ঠান শ্রীলঙ্কান হলিডেজ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা দিতে একটি চুক্তি করেছে। সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়।
ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক (রিটেইল ও এসএমই ব্যাংকিং) এম. খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশে শ্রীলঙ্কান হলিডেজের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান সায়মন হলিডেজের উপব্যবস্থাপনা পরিচালক আশফিয়া জান্নাত সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন।
ইবিএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির ফলে ইবিএল কার্ডধারীরা শ্রীলঙ্কান হলিডেজের বিভিন্ন সেবা ও প্যাকেজে বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের প্রধান ফারজানা কাদের, সায়মন হলিডেজের মহাব্যবস্থাপক মো. ইউসুফ সোহেল, এবং ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের ব্যবস্থাপক শেখ আসিফ শৌমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।