স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

১৩তম সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা খাতে ব্যয় বাড়িয়ে ১ হাজার ৫৫০ কোটি টাকার প্রাক্কলিত বাজেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন (ইসি) এই প্রাক্কলিত বাজেট চূড়ান্ত করেছে। নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার মোট নয়টি খাতে এই অর্থ ব্যয় হবে। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার খরচ বাড়ছে প্রায় ৪০০ কোটি টাকা

ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবার সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬৬টি। এসব কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। গতবারের মতো এবারও ভোটের আগে-পরে পাঁচদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। প্রয়োজন হলে কোনো কোনো বাহিনীকে আটদিন পর্যন্ত দায়িত্ব পালন করানো হতে পারে—সে ক্ষেত্রে বাজেট আরও বাড়তে পারে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনে মোট আট ধরনের বাহিনী দায়িত্ব পালন করবে—সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসসহ চৌকিদার–দফাদার–গ্রাম পুলিশ ও ইউনিয়ন সচিব। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি দিন দায়িত্বে থাকবে—মোট আটদিন।

কোন বাহিনীর জন্য কত বরাদ্দ

বাজেট বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ বরাদ্দ যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য — ৪৭৩ কোটি ৩৫ লাখ টাকা, যা আগেরবারের তুলনায় ১০০ কোটি টাকা বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পুলিশের জন্য — ২৮৯ কোটি ৫০ লাখ টাকা। এরপর রয়েছে সেনাবাহিনী — ২৬৯ কোটি টাকা, যা গতবার ছিল মাত্র ৮৭ কোটি।

বিজিবির জন্য বরাদ্দ ২৩৮ কোটি ২৮ লাখ টাকা
অন্যান্য বাহিনীর বরাদ্দ হলো—
র‌্যাব: ৬৮ কোটি ৬২ লাখ টাকা,
কোস্ট গার্ড: ৬৬ কোটি ৬২ লাখ টাকা,
নৌবাহিনী: ৭৭ লাখ টাকা,
বিমান বাহিনী: ৩১ কোটি ০৮ লাখ টাকা,
চৌকিদার–দফাদার–গ্রাম পুলিশ ও ইউনিয়ন সচিব: ৪২ কোটি ৩৬ লাখ টাকা,
ফায়ার সার্ভিস: ২৭ কোটি ৪০ লাখ টাকা

এছাড়া সশস্ত্র বাহিনীর জন্য অতিরিক্ত ৫ কোটি ৫৫ লাখ টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

সব মিলিয়ে আইনশৃঙ্খলা খাতে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ১ হাজার ৫১২ কোটি ৩৪ লাখ টাকা, যা গতবারের ১ হাজার ১৩৬ কোটি টাকার তুলনায় প্রায় ৪০০ কোটি টাকা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech