স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

চলতি বছর যেসব গান মন ছুঁয়েছে শ্রোতার

অডিও, সিনেমা, নাটকের বেশ কিছু গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। অডিও গানে যদিও খরা কাটেনি। শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশ থেকে এ বছরও দূরেই ছিল। গত কয়েক বছর সিনেমার গানই এসেছে আলোচনায়। অডিও গান বলতে গেলে বিচ্ছিন্নভাবে প্রকাশ হয়েছে। নাটকের কয়েকটি গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এ ছাড়া কোক স্টুডিও বাংলার কয়েকটি গান পছন্দ করেছে শ্রোতারা। ২০২৫ সালে প্রকাশিত আলোচিত গান নিয়েই এ আয়োজন

গুলবাহার

এ বছরের প্রশংসিত গান ‘গুলবাহার’। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। গানটি প্রকাশ হয়েছে ঈশানের গান ইউটিউব চ্যানেল থেকে। মে মাসে প্রকাশিত এ গানের ভিউ বছর শেষে তিন কোটি ছাড়িয়ে।

কিছু মানুষ মরে যায় পঁচিশে

এ বছরের অন্যতম প্রশংসিত গান ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’। সাইফ জোহানের এ গানের ভিউ প্রায় দুই কোটি। গানের কথা, সুর ও গায়কীই গানটির প্রধান শক্তি। নেই কোনো ব্যয়বহুল মিউজিক ভিডিও। লিরিক্যাল ভিডিওর মাধ্যমে সাদামাটাভাবে প্রকাশ হয়েছে। সাইফ জোহানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে গানটি। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

আমার বন্ধুরও বন্ধু আছে

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত একটি গান শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ শিরোনামের এ গানটি গেয়েছেন পারভেজ খান। গানের কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রিমো বিপ্লব। গানের ভিউ দুই কোটি ছাড়িয়ে।

রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে

‘রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে…’। ফোক এ গানটি টিকটক, ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানটি গেয়েছেন মরিয়ম ইসলাম। গীতিকার ও সুরকার পাগল মোস্তাক, সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। গানটি প্রকাশ হয়েছে পাগল মোস্তাকের ইউটিউব চ্যানেল থেকে। ২৮ জুলাই প্রকাশিত এ গানের ভিউ ১ কোটি ৪০ লাখ।

তুই আমার আলতা চুড়ি না

সৈয়দ অমির সঙ্গে ‘দুই চাক্কার সাইকেল’ গানটি গেয়ে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী সানজিদা রিমি। এ বছর প্রকাশিত হয় তার কণ্ঠে ‘তুই আমার আলতা চুড়ি না’ গানের মিউজিক ভিডিও। এ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতার মাঝে ছড়িয়ে যায়। গানের কথা লিখেছেন নূরে আলম মামুন, সুর করেছেন আফনান অন্তর, সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। বছরের শুরুতেই প্রকাশিত এ গানের ভিউ ৫ কোটি ছাড়িয়ে।

ময়না

কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘ময়না’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। জুলাই মাসে প্রকাশিত গানটির ভিউ ৬০ লাখ ছাড়িয়ে।

পারব না তোমাকে ছাড়তে

ইমরান ও হোমায়রা ইশিকার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানের মিউজিক ভিডিও। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটি প্রকাশ হয়েছে ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। আগস্টে প্রকাশিত এ গানের ভিউ প্রায় ৫০ লাখ। গানটি শ্রোতারা পছন্দ করেছেন। আর কয়েক মাস পরই কোটির ঘর ছাড়িয়ে যাবে।

চুড়ি ছাম ছাম

কণ্ঠশিল্পী লুইপার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘চুড়ি ছাম ছাম’ গানের মিউজিক ভিডিও। সিফাত আব্দুল্লাহর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর। এক মাস না হতেই গানটির ভিউ ৪০ লাখ ছাড়িয়ে।

সিনেমার গান

এ বছর সিনেমার সবচেয়ে আলোচিত গান ‘বরবাদ’-এর ‘চাঁদমামা’। প্রীতম হাসানের সুর, সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। এ সিনেমার আরেক গান ‘মহামায়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

সিনেমার আরেক আলোচিত গান ছিল ‘লিচুরও বাগানে’। তাণ্ডব সিনেমার এ গানেরও সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কনার কণ্ঠে ‘কন্যা’ গানটি শ্রোতাদের মনছুঁয়ে যায়। এটি ‘জিন-৩’ সিনেমার গান। সুর ও সংগীতায়োজন করেন ইমরান মাহমুদুল।

প্রিন্স মাহমুদের সুরে ‘জংলি’ সিনেমার গান ‘বন্ধু গো শোনো’ বছরের প্রশংসিত গান। এ গানটি গেয়েছেন ইমরান ও কনা। এ ছাড়া ইমরান ও কোনালের কণ্ঠে ‘বরবাদ’ সিনেমার ‘মায়াবী’ গানটিও শ্রোতারা পছন্দ করেছেন।

নাটকের গান

হাবিব ওয়াহিদ ও ন্যানসির কণ্ঠে নাটকের গান ‘আমার দিনগুলো সব হারিয়ে যায় আঁধারে।’ আহমেদ রিজভীর কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ‘হৃদয়ের কথা’ নাটকের এ গানটি শ্রোতার মন ছুঁয়ে গেছে। গানের ভিউ ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে। এ ছাড়া কনা ও সজীব দাসের কণ্ঠে ‘আশিকি’ নাটকের গান ‘যদি মনটা করি চুরি’ গানটিও সাড়া ফেলেছে শ্রোতার মাঝে। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এ গানের ভিউ ১ কোটি ৭০ লাখ। এ ছাড়া সোমেশ^র অলির কথায় ‘মন দুয়ারী’ নাটকের ‘এত প্রেম এত মায়া’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায়। কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও অবন্তী সিঁথি। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech