স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, আখতার হোসেন ও তার স্ত্রী সানজিদা আক্তারের মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩ লাখ টাকা। এর মধ্যে আখতার হোসেনের নিজ নামে অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২৪ লাখ ১৯ হাজার ৪২৬ টাকা, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। এই অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ রয়েছে ১৩ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা। এ ছাড়া ৭ লাখ টাকার গয়না ও ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্রের তথ্যও উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও জানানো হয়েছে, আখতার হোসেন ও তার স্ত্রীর নামে কোনো ইলেকট্রনিক সামগ্রী নেই এবং তাদের কোনো ধরনের ঋণও নেই। শিক্ষাগত যোগ্যতায় আখতার হোসেন স্নাতকোত্তর ডিগ্রিধারী। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। তার বার্ষিক আয়ের মধ্যে কৃষি খাত থেকে আসে ৮৫ হাজার টাকা, ব্যবসা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং চাকরি থেকে ২ লাখ ৪০ হাজার টাকা।

আখতার হোসেনের স্ত্রী সানজিদা আক্তার একজন গৃহিণী। হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১৪ লাখ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ৪ লাখ টাকা এবং গয়না রয়েছে ১০ লাখ টাকার।

সর্বশেষ আয়কর রিটার্নে আখতার হোসেন পাঁচ লাখ পাঁচ হাজার টাকা আয় দেখিয়েছেন। এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ১০ হাজার ৫০০ টাকা। একই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। স্থাবর সম্পদ হিসেবে আখতার হোসেন নিজের নামে মোট ১১৮ শতাংশ কৃষিজমির তথ্য দিয়েছেন। এর মধ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় অবস্থিত ১৮ শতাংশ জমির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ২৩ হাজার টাকা। এ ছাড়া উত্তরাধিকারসূত্রে পাওয়া ১০০ শতাংশ জমি এখনো এজমালি অবস্থায় রয়েছে এবং বাটোয়ারা বা নামজারি সম্পন্ন হয়নি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, আখতার হোসেনের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে। উভয় মামলাতেই তিনি বর্তমানে জামিনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech