স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

এশিয়া কাপের কাছাকাছি বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বিজয়রথ ছুটছেই বাংলাদেশের। টানা চার ম্যাচে জিতেছে লাল সবুজের কিশোররা। শুক্রবার চীনের চংকিনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেন।

এফসি অ-১৭ টুর্নামেন্ট বাছাইয়ের প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। এ গ্রুপে বাংলাদেশ চার জয় শেষে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে।

বাংলাদেশ প্রথম তিন ম্যাচ পূর্ব তিমুর, শ্রীলংকা ও ব্রুনাইয়ের সঙ্গে বেশ সহজেই জিতেছিল। তিন ম্যাচে ১৮ গোল করেছিল। কাল অবশ্য বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয়েছে ফয়সালদের। প্রথমার্ধে বাংলাদেশ একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কোনোটিতেই গোল করতে পারেনি। ২০ ও ২৮ মিনিটে রিফাত কাজী দুটি গোলের সুযোগ মিস করেন। ৩৪ মিনিটে বাংলাদেশের গোলকিপার একটি ভালো সেভ করেন। পরে ডিফেন্ডার কামাল গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে মানিক দারুণ একটি ক্রস দেন, রিফাত শট নিলেও বাহরাইনের গোলরক্ষক তা রুখে দেন। ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন বাহরাইন ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়জিদ বল পেয়ে শট নিয়ে গোল করেন (১-০)। ৭২ মিনিটে ফয়সাল অসাধারণ একটি পাস দেন মানিককে। মানিক বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত একটি লম্বা শটে দর্শনীয় গোল করেন (২-০)। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করেন (১-২)। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক ফুটবল খেলে। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বেশ উচ্ছ্বসিত। তিনি চীন থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ আমাদের কঠিন ম্যাচ ছিল। বাহরাইন অনেক শক্তিশালী দল, তাদের ফুটবল ঐতিহ্য ভালো। তাদের বিপক্ষে আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করল। শুরু থেকে আক্রমণাত্মক ও ভালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়। অনেক সুযোগ তৈরি করে, দুই গোলে এগিয়ে যায়। পরে এক গোল হজম করলেও সাহস এবং ধৈর্যর সঙ্গে খেলা শেষ করেছে। এ জন্য ছেলেদের ধন্যবাদ জানাই।’ ৩০ নভেম্বর বাংলাদেশ-চীন দুই দলের ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনাল। বাংলাদেশ স্বাগতিক চীনকে হারাতে পারলে পুরুষ বয়স ভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে।

সংগৃহীত দৈনিক আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech