স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

ধর্মকে হাতিয়ার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির প্রচেষ্টা চলছে। তাঁর অভিযোগ, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের মানুষ স্বভাবগতভাবে ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা ধর্মকে সম্মান করি, পালন করি; কিন্তু রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে ভাগ করার ধারণায় আমাদের কোনো বিশ্বাস নেই। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকারের দেশ—এটাই ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা।” তিনি আরও বলেন, সকল বিভেদমূলক প্রচেষ্টাকে পরাজিত করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে বিএনপিকেই ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে তারেক রহমান ‘নতুন বাংলাদেশ’ গঠনের অংশ হিসেবে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেছেন বলে জানান মির্জা ফখরুল। তাঁর ভাষ্য, এই কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি আধুনিক ও দূরদর্শী রাজনৈতিক দল। “বিএনপিকে নেতিবাচক রাজনীতির দল হিসেবে উপস্থাপন করার প্রবণতা রয়েছে—এ প্রবাহ ভাঙতে হবে,” বলেন তিনি।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, “আমাদের ৩১ দফা কর্মসূচি এখনো তৃণমূলে সেইভাবে পৌঁছায়নি। গ্রামে গেলে তার প্রতিফলন দেখা যায় না।” তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উপস্থিতি বাড়ানোর ওপর জোর দেন এবং মন্তব্য করেন যে সক্রিয়তার ঘাটতির কারণে সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলটি প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি।

সবশেষে তিনি বলেন, ছাত্রসংগঠনের কার্যক্রম আরও জোরদার হলে দলীয় অবস্থান দৃঢ় হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়েও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech