স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

‘বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত’

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ২২ ডিসেম্বর ২০২৫ (সোমবার)। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন।

ইতিহাসের পাতায় ২২ ডিসেম্বরের ঘটনাবলি:

১৬৯৩ – ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।

১৭১৬ – ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।

১৮১০ – ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।

১৮৫১ – ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

১৮৬৯ – মহারানি ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।

১৯৩৭ – চালু হয় লিংকন টানেল।

১৯৩৯ – জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।

১৯৪২ – কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।

১৯৪৪ – ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

১৯৫৬ – ফ্রান্স এবং ব্রিটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।

১৯৫৮ – দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৫ – বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।

১৯৭১ – কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।

১৯৭১ – বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ – বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।

১৯৭২ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।

১৯৮৬ – সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

১৯৮৮ – স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।

১৯৮৯ – রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।

১৯৯৩ – দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।

১৯৯৫ – ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

আজ যাদের জন্মতারিখ:

১১৭৮ – জাপানের সম্রাট আনটুকু।

১৮০৪ – বেঞ্জামিন ডিজরেলি।

১৮৫৩ – সারদা দেবী, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।

১৮৫৭ – বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।

১৮৮৭ – শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।

১৯৩৮ – মনোজ মিত্র, ভারতীয় বাঙালি থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং নাট্যকার।

১৯৪৭ – দিলীপ দোশী, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৮ – মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।

১৯৮৩ – জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।

আজ যাদের মৃত্যু হয়:

১৫৭২ – ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।

১৬৬৬ – ইতালীয় চিত্রশিল্পী গুয়েরচিনো।

১৬৬৮ – ইংরেজ চিত্রকর স্টিফেন।

১৭৯৭ – রাজা নবকৃষ্ণ দেব, কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী।

১৮৮০ – ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।

১৯৫৮ – তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।

১৯৬৫ – পল্লিগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।

১৯৮৬ – কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।

১৯৮৭ – চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।

১৯৮৯ – নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।

১৯৯১ – মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৯২ – চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গণেশ ঘোষ।

১৯৯৫ – কমিউনিস্ট নেতা আবদুল হক।

২০২১ – কনিষ্ক সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech