স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

বিশ্বসেরা স্টাইলিশদের তালিকায় শাহরুখ খান

বিশ্বের সেরা স্টাইলিশদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শোবিজের এই সেলিব্রিটি এথস হয়ে ওঠেছেন বৈশ্বিক ফ্যাশন জগতের অন্যতম আইকন।

২০২৫ সালের সবচেয়ে স্টাইলিশ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস ।৬৭ জনের  ওই তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ খান। মূলতঃ চলতি বছর ফ্যাশন ও সংস্কৃতিতে যারা বিশেষভাবে প্রভাব রেখেছেন তারাই এই তালিকাদতে উঠে এসেছেন।

প্রথমবারের মতো এ বছর শাহরুখ খান মেটা গালাতে অংশ নেন। আর ওই মুহূর্তটি তাকে এই তালিকায় ঠাঁই দিয়েছে বলে মনে করা হচ্ছে। করণ। বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় লালগালিচায় পা রেখে তিনি ভারতীয় সৌন্দর্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরেন।

শাহরুখ খানকে ফ্যাশন আইকন হিসেবে উল্লেখ করে নিউইয়র্ক টাইমস লিখেছে, ফ্যানদের কাছে শুধু এসআরকে নামে পরিচিত বলিউডের এই সুপারস্টার মেট গালায় প্রথমবার অংশ নিয়ে অনুষ্ঠানটাকেই নিজের কক্ষপথে নিয়ে নেন। তিনি পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক।

এই তালিকা কোনো র‍্যাঙ্কিং নয়, বরং যারা ফ্যাশন সংস্কৃতিকে বদলে দিতে ভূমিকা রেখেছেন তাদের স্বীকৃতি দেওয়া।

স্টাইলিশদের এই তালিকায় আরও আছেন, এএসএপি রকি, কেন্ড্রিক লামার, ডোইচি, জেনিফার লরেন্স, সাবরিনা কার্পেন্টার, শাই গিলজিয়াস-অ্যালেক্সান্ডার, কার্লোস আলকারাজ, শোহেই ওতানি, ডায়ানা রস প্রমুূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech