স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ফের নিম্নমুখী

দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি আবারও কমতির দিকে। চলতি বছরের অক্টোবর শেষে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি নেমে এসেছে ৯ দশমিক ৬২ শতাংশে, যা দুই মাস আগেও ১০ শতাংশের ওপরে ছিল। তবে প্রবৃদ্ধি কমলেও কয়েক মাস ধরে ধারাবাহিক আমানতের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণও কমছে। মূলত রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, সুদের হার বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ মন্দার কারণে আমানত বাড়ছে। তবে যেসব ব্যাংক দুর্বল ভিত্তির, তারা নতুন আমানত টানতে পারছে না, উল্টো আমানত হারাচ্ছে। এতে সার্বিক আমানতে আশানুরূপ প্রবৃদ্ধি হচ্ছে না।

খাতসংশ্লিষ্টরা বলছেন, দুই বছর ধরে তীব্র মূল্যস্ফীতির কারণে মানুষের বাস্তব সঞ্চয় ক্ষমতা কমে গেছে। মানুষের হাতে আগে যেমন অতিরিক্ত টাকা থাকত, এখন তা নেই। আবার আস্থা সংকটও পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে আমানতের প্রবৃদ্ধি কাক্সিক্ষত হারে বাড়ছে না।

একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী মনে করেন আমানত প্রবৃদ্ধি টেকসইভাবে বাড়াতে হলে মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা জরুরি। আমাদের সময়কে তিনি বলেন, ব্যাংক খাতে স্বচ্ছতা, স্থিতিশীলতা ও বিশ্বাসের পরিবেশ যত শক্ত হবে, আমানত তত বাড়বে। পাশাপাশি মূল্যস্ফীতি কমলে সাধারণ গ্রাহকের সঞ্চয় করার সক্ষমতা বাড়বে। তখন আমানতে জোরালো প্রবৃদ্ধি দেখা যেতে পারে।

আমানত বাড়লেও প্রবৃদ্ধি ফের নিম্নমুখী : গত অর্থবছরের জুন শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ৮০ হাজার কোটি টাকা। সেটি অক্টোবর শেষে বেড়ে হয়েছে ১৯ লাখ ২৪ হাজার কোটি টাকা। ফলে গত চার মাসে আমানত বেড়েছে ৪৪ হাজার কোটি টাকা। এর মধ্যে অক্টোবর মাসেই বেড়েছে প্রায় ৯ হাজার ৩৭৭ কোটি টাকা। অন্যদিকে গত বছরের অক্টোবরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৫৫ হাজার কোটি টাকা। ফলে গত এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ। গত সেপ্টেম্বর পর্যন্ত আমানতের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ। আর গত আগস্টে এই প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ০২ শতাংশ। এর আগে দুই অঙ্কের ঘরে প্রবৃদ্ধি হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর তা আরও নিম্নমুখী হয়ে পড়েছিল। কারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং নতুন সরকার গঠনের পর একের পর এক ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের কারণে গত অর্থবছরের জুলাই থেকে আগস্ট এই দুই মাসে ব্যাংকগুলোতে আমানত কমেছিল প্রায় ১০ হাজার ৯০৭ কোটি টাকা।

হাতের নগদ টাকা ব্যাংকে ফিরছে : বিগত শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বিরাজ করছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তা সামনে আসায় বেশ কয়েকটি ব্যাংকের প্রতি আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছিল। ফলে ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখার প্রবণতা দেখা দেয়। তবে সুদের হার বৃদ্ধিসহ কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারমূলক নানা পদক্ষেপে আস্থা সংকট কাটতে শুরু করায় কয়েক মাস ধরে ঘরের টাকা ব্যাংকে ফিরছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরের জুন শেষে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। সেটি কমে চলতি অর্থবছরের অক্টোবর শেষে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৪৯ কোটি টাকা। ফলে চার মাসে নগদ অর্থ ব্যাংকে ফেরার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে

অক্টোবর মাসে ফিরেছে ৪ হাজার ২৭৫ কোটি টাকা। এর আগে গত মে ও জুন মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল প্রায় ১৯ হাজার ৮৫ কোটি টাকা। এর মধ্যে কোরবানির ঈদের কারণে মে মাসে ১৬ হাজার ৪১২ কোটি টাকা ও জুন মাসে ২ হাজার ৬৭৩ কোটি টাকা বাড়ে। এ ছাড়া রোজার ঈদের কারণে গত মার্চ মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। তবে এপ্রিলে মাসে আবার ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছিল প্রায় ১৯ হাজার ৬৫ কোটি টাকা।

ব্যাংকগুলোতে তারল্য চাপ ও বাড়তি প্রতিযোগিতা : আমানত প্রবৃদ্ধি কমে যাওয়ায় কিছু ব্যাংকের তারল্য চাপ দৃশ্যমান হয়েছে। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো আমানত বাড়াতে নতুন নানা অফার দিচ্ছে। কেউ বাড়তি সুদ দিচ্ছে, কেউ বিশেষ ক্যাম্পেইন চালাচ্ছে। তবে ব্যাংকাররা বলছেন, প্রতিযোগিতা বাড়লেও সার্বিক আমানত বৃদ্ধির পরিবেশ এখনও অনুকূল নয়। বাজারে পর্যাপ্ত টাকা না থাকলে অফার-ইনসেনটিভ দিয়েও আমানত সংগ্রহ করা কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech