স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

মত প্রকাশের স্বাধীনতার উপর হামলায় ৭ সংগঠনের যৌথ বিবৃতি

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট কার্যালয়সহ অন্যান্য সাংবাদিক, সংবাদমাধ্যমকর্মী এবং শিল্পীদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছয়টি মানবাধিকার ও সাংবাদিক সংগঠন। সেই সঙ্গে এসব ঘটনায় জড়িত সব অপরাধী, পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সোমবার সাতটি সংগঠনের পক্ষ থেকে ‘বাংলাদেশে বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের ওপর আঘাতের’ প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগঠনগুলো হলো- এক্সেস নাউ, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি), জার্নালিস্ট ফর ডেমোক্রেসি ইন শ্রীলঙ্কা (জেডিএস) এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট (টিজিআই)।

গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং ছায়ানটে হামলা ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, স্পষ্টতই এসব সমন্বিত সহিংসতার ঘটনাগুলো বাংলাদেশের স্বাধীন সংবাদমাধ্যম, সাংবাদিক, অধিকারকর্মী আর সাংস্কৃতিক অঙ্গনের ওপর কিছু উগ্রপন্থীর আক্রোশের বিষয়টি মেলে ধরে।

একই সঙ্গে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং পুড়িয়ে মারার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশি বিদেশি মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো। জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনীতিবিদ, অধিকারকর্মী, শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা, বিশেষত ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে যখন রাজনৈতিক সংবেদনশীলতা বৃদ্ধি পেয়েছে, সেই সময়ে আইনের শাসনের অবক্ষয় এবং মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক আলোচনা ও গণতান্ত্রিক অংশগ্রহণের জায়গাগুলো সংকুচিত হয়ে আসা গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।

সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা এটাই স্পষ্ট করে যে পুনরাবৃত্তিমূলক প্রমাণ থাকা সত্ত্বেও অনলাইনে ছড়ানো ঘৃণা ও উসকানির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর সাড়া দিতে রাষ্ট্রের ব্যর্থতা রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার দেশে সাইবার আইন সংস্কারের বিষয়ে ব্যাপক প্রচার চালিয়েছে। তবে প্রস্তাবগুলো নাগরিক সমাজের সংগঠনগুলোর কাছ থেকে সমালোচিত হয়েছে।

এ পরিস্থিতিতে সাতটি সংগঠনের পক্ষ থেকে সারা দেশে সাংবাদিক, সংবাদমাধ্যম, সংবাদমাধ্যমের কর্মী, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান এবং তাদের কর্মীদের জন্য তাৎক্ষণিক ও কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সরকারের কাছে আহ্বান জানিয়ে বলা হয়েছে, যেখানে বিশ্বাসযোগ্য হুমকি বিদ্যমান সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার বন্দোবস্ত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech