দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার–মাইওয়ান গ্রুপ নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির চারটি আধুনিক রেফ্রিজারেটর বাজারে এনেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নতুন মডেল—M-435, M-509, M-541 এবং M-646—এর মোড়ক উন্মোচন করা হয়।
নতুন চারটি মডেলই বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং আধুনিক ডিজাইনের হওয়ায় ভোক্তাদের আরও উন্নত অভিজ্ঞতা দেবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
M-435 (ডবলডোর নো–ফ্রস্ট ইনভার্টার)
এই মডেলে রয়েছে ৭৫% রেফ্রিজারেটর ও ২৫% ফ্রিজার স্পেস। এছাড়া রয়েছে E/A+ গ্রেড এনার্জি সেভার ও মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।
M-509 (ফ্রেঞ্চডোর নো–ফ্রস্ট ইনভার্টার)
নান্দনিক ডিজাইনের এই মডেলে ৬৫% রেফ্রিজারেটর ও ৩৫% ফ্রিজার স্পেস রাখা হয়েছে।
এছাড়া রয়েছে—
-
E/A+ এনার্জি সেভার
-
ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল
-
Care+ স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ
-
Eco মোড
-
চাইল্ড লক সিস্টেম
M-541 (৫১৫ লিটার, ডবলডোর)
সিলভার–ব্ল্যাক কালারের এই রেফ্রিজারেটরে রয়েছে বিল্ট–ইন ওয়াটার ডিসপেনসার।
এতে রয়েছে—
-
৭৫% রেফ্রিজারেটর ও ২৫% ফ্রিজার পার্ট
-
E/A+ এনার্জি সেভার
-
মেকানিক্যাল থার্মোস্ট্যাট
M-646 (৬২২ লিটার, সাইড–বাই–সাইড)
ব্ল্যাক কালারের এই বড় ক্ষমতার মডেলে রয়েছে ৬৫% রেফ্রিজারেটর ও ৩৫% ফ্রিজার স্পেস।
ফ্রিজারে: ৪টি Fixed Glass Shelves, ৩টি Transparent Drawer
রেফ্রিজারেটরে: ৪টি Height Adjustable Glass Shelves, ৩টি Transparent Drawer
এছাড়া রয়েছে—
-
E/A+ এনার্জি সেভার
-
ডিজিটাল ডিসপ্লে প্যানেল
-
চাইল্ড লক
-
Fast Freeze (–৩২°C এ পৌঁছানোর ২৬ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ)
-
Smart মোড (রেফ্রিজারেটর ৫°C, ফ্রিজার –১৮°C স্থির রাখে)
-
LECO প্রযুক্তি যা দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া ভেঙে CO₂ ও H₂O তে রূপান্তর করে ভেতরের পরিবেশ সতেজ রাখে
শোরুম সেলস চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান বলেন, নতুন চারটি মডেল গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়, খাদ্য নিরাপত্তা ও দীর্ঘসময় সতেজতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এগুলো বাজারের প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে।