স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত শ্বাসযন্ত্রের রোগ। ধুলাবালি, ঠান্ডা বাতাস, ধোঁয়া, বায়ুদূষণ, ভাইরাস সংক্রমণ কিংবা বিভিন্ন অ্যালার্জেনের সংস্পর্শে এলে শ্বাসনালিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে শ্বাসনালির মাংসপেশি সংকুচিত হয়ে যায় (ব্রঙ্কোস্পাজম), শ্বাসনালির ভেতরের দেয়াল ফুলে ওঠে এবং অতিরিক্ত শ্লেষ্মা উৎপন্ন হয়। এসব পরিবর্তনের কারণে ফুসফুসে বাতাস ঢোকা ও বের হওয়ার পথে বাধা সৃষ্টি হয়, যা হাঁপানি রোগীর জন্য মারাত্মক কষ্টদায়ক হতে পারে।

অ্যাজমার প্রধান লক্ষণ হলো- ঘন ঘন কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ বা ভারী ভাব এবং বুকের ভেতর সাঁই সাঁই শব্দ। অ্যাজমা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ নয়। তবে সঠিক ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে একজন রোগী স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

শীতকালে অ্যাজমার প্রকোপ বাড়ে। এর কারণ ঠান্ডা বাতাস, তাপমাত্রার হঠাৎ ওঠানামা, কুয়াশা, শুষ্ক বাতাস, ধুলাবালি, ফুলের পরাগ, বদ্ধ পরিবেশ, বায়ুদূষণ এবং ভাইরাসজনিত সংক্রমণ, বিশেষ করে সর্দি-কাশি ও ফ্লু। এতে শ্বাসনালির সংবেদনশীলতা বাড়ে এবং হাঁপানির উপসর্গ তীব্র হয়ে ওঠে। তাই সতর্কতা জরুরি। বাইে গেলে নাক ও মুখ স্কার্ফ দিয়ে ঢেকে রাখা বা মাস্ক ব্যবহার করা উচিত। কুয়াশাচ্ছন্ন ও অতিরিক্ত ঠান্ডায় যতটা সম্ভব বাইরে না যাওয়া ভালো। গেলে অবশ্যই আরামদায়ক শীতবস্ত্র পরিধান করা আবশ্যক।

বাসাবাড়িতেও কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশার কয়েল ব্যবহার না করে মশারির নিচে ঘুমানোর অভ্যাস করা উচিত। কারণ কয়েলের ধোঁয়া হাঁপানির প্রকোপ বাড়াতে পারে। শোবার ঘরে অপ্রয়োজনীয় আসবাবপত্র বা মালামাল না রেখে ধুলাবালি জমতে না দেওয়া জরুরি। ঘরের দরজা-জানালা সব সময় বন্ধ না রেখে দিনে অন্তত কিছু সময় খুলে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার ও ধুলামুক্ত রাখা প্রয়োজন। পশমজাত কম্বল পরিহার করে তুলার লেপ বা হালকা কম্বল ব্যবহার করা ভালো। ঘরে কার্পেট থাকলে নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। সম্ভব না হলে কার্পেট সরিয়ে ফেলাই উত্তম। বালিশ, লেপ ও তোশক জিপারযুক্ত কভার দিয়ে ঢেকে রাখা উচিত। বিছানার চাদর, বালিশের কভার ও লেপের কভার সপ্তাহে অন্তত একদিন গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বাসার পর্দাগুলোও নিয়মিত পরিষ্কার করা দরকার। কুকুর, বিড়ালসহ গৃহপালিত প্রাণী থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। তাই হাঁপানি রোগীর ক্ষেত্রে এগুলো বাসায় না রাখা ভালো। তেলাপোকা ও অন্যান্য কীটপতঙ্গ নির্মূলে নিরাপদ কীটনাশক ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পরিমাণে তরল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গরম পানি। কারণ এতে শ্লেষ্মা পাতলা থাকে এবং শ্বাস নিতে সুবিধা হয়।

শীতকালে সক্রিয় থাকা জরুরি। দিনের উষ্ণতম সময়ে হালকা ব্যায়াম করলে শ্বাসযন্ত্রের কার্যকারিতা ভালো থাকে। আইসক্রিম, ঠান্ডা পানি বা ফ্রিজে রাখা খাবার পরিহার করা উচিত। কারণ এগুলো শ্বাসনালির প্রদাহ বাড়াতে পারে। যেসব খাবারে ব্যক্তিগত অ্যালার্জি রয়েছে, সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। মানসিক চাপ কম রাখা, নিয়মিত ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম হাঁপানি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু ব্যথানাশক ও উচ্চ রক্তচাপের ওষুধ হাঁপানির উপসর্গ বাড়াতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech