স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

সরকারের পরিচালন ব্যয়ে চাপ বেড়েছে

সরকার খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেও পরিচালনা ব্যয়ে চাপ রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ পরিচালন খরচ আগের বছরের চেয়ে বেড়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে খরচ কমেছে। সুদ পরিশোধ ও ভর্তুকি খাতে ব্যয় বৃদ্ধি, ব্যাংক একীভূতকরণে মূলধন সহায়তা এবং সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতা বাড়ানোর কারণে পরিচালন ব্যয়ের আকার মূল বাজেটে ঘোষিত অঙ্কের চেয়ে কিছুটা বাড়তে পারে। তাই এবার সামগ্রিক মূল বাজেট খুব একটা কাটছাঁট হবে না। তবে আগের অর্থবছরের তুলনায় কমিয়ে ধরা উন্নয়ন বাজেটে আরেক দফা ছুরি চালানো হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের খরচের চাপ বাড়ছে। কারণ বেতন-ভাতা, সুদ পরিশোধ, ভর্তুকিতেই বাজেটের সিংহভাগ টাকা খরচ হয়ে যায়। নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না। আগামী কয়েক মাসে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির স্থবিরতা কাটবেÑ এমন প্রত্যাশাও কম।

এদিকে বাজেট বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিভাগ সূত্রের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মোট সরকারি ব্যয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৯৮ কোটি টাকা। প্রথম প্রান্তিকে সুদ ও ভর্তুকির জন্য ৫৪ হাজার ৫৭১ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা মোট পরিচালন ব্যয়ের প্রায় ৫৫ শতাংশ। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসেই

বরাদ্দের অর্ধেকের বেশি অর্থ ব্যয় করা হয়েছে। অথচ এ সময়ে উন্নয়ন বাজেটের (এডিপি) বরাদ্দ মাত্র ৫ দশমিক ০৯ শতাংশ। অবশ্য এটা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, এডিপি বাস্তবায়ন কম হওয়ার পেছনে একটা কারণ রাজনৈতিক অনিশ্চয়তা। তবে আরও বড় কারণ, সরকার উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়েছে। আবার যেটুকু বরাদ্দ রেখেছে সেখানেও খরচ করতে পারছে না নানা কারণে। কিন্তু পরিচালন খাতের ব্যয় আটকে রাখা যায় না। ফলে এ ব্যয় বেড়েছে। এটা আরও বাড়বে বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

দেশের বর্তমান আর্থিক চিত্র অনুযায়ী, সরকার ঋণ শোধের চাপ সামলাতে গিয়ে উন্নয়ন ব্যয় বাস্তবায়নে পিছিয়ে পড়ছে। রাজস্ব ব্যয় ক্রমেই অপ্রযোজ্য খাতে বাড়ছে, অথচ সামাজিক খাত, স্বাস্থ্য ও অবকাঠামোতে বিনিয়োগের ঘাটতি বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ঝুঁকিতে পড়বে; অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হবে। এমনিতেই চলতি বাজেটে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য কমিয়ে ধরা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে। যদিও সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও তেমন সাফল্য দেখাতে পারেনি।

অর্থ বিভাগ সূত্র জানায়, ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের পরিকল্পনা থাকায় সরকার এ মাসের মধ্যে বাজেট সংশোধন চূড়ান্ত করবে। এর অংশ হিসেবে অর্থ বিভাগ সব মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে সংশোধিত বরাদ্দ প্রস্তাব জমা নিয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

গত জুলাই থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের পাশাপাশি বেশ কয়েকটি ভাতা বাড়ানো হয়েছে। এ ছাড়া সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা বাড়ানো হয়েছে। ফলে পরিচালন ব্যয় প্রায় চার হাজার কোটি টাকা বাড়বে। এজন্য চাপ কমাতে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন থেকে পিছিয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকার শুধু ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বাজেটে প্রাক্কলনের চেয়ে ব্যয় বাড়তে পারে। নির্বাচন কমিশনের জন্য প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তহবিল লাগতে পারে। এদিকে পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংকে ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দিচ্ছে সরকার। এসব কারণেই পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech