স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণসূচি প্রকাশ, কবে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচ? দেখে নিন পুরো ফিক্সশ্চার

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা—২০২৬ ফিফা বিশ্বকাপের দিনক্ষণ অবশেষে নির্ধারিত হয়েছে। ৪৮ দল, ১২ গ্রুপ এবং তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে আগামী আসর। ফিফা ইতোমধ্যে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে।

উদ্বোধনী ম্যাচ ১১ জুন, আজতেকায় উত্তাল মঞ্চ

আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে বিশ্বকাপের মহাযজ্ঞের। বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিযান শুরু ১৭ জুন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন। বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল। এরপর তাদের পরের দুই ম্যাচ হবে ডালাসে—

  • ২২ জুন রাত ১১টা: অস্ট্রিয়ার বিপক্ষে

  • ২৮ জুন সকাল ৮টা: জর্ডানের বিপক্ষে

ব্রাজিল নামছে ১৪ জুন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ ১৪ জুন নিউইয়র্ক–নিউজার্সিতে। বাংলাদেশ সময় ভোর ৪টায় তাদের প্রতিপক্ষ মরক্কো।
পরবর্তী ম্যাচগুলো—

  • ২০ জুন সকাল ৭টা, ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে

  • ২২ জুন ভোর ৪টা, মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে

ফরম্যাট: প্রথম পর্বে ৪৮ দল, এরপর নকআউটে ৩২

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে থাকবে ৪৮ দল ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে নির্দিষ্ট সংখ্যক দল পরের পর্বে উঠবে। এরপর ৩২ দল নিয়ে জমে উঠবে নকআউট লড়াই। এক মাসব্যাপী ফুটবল উৎসবের চূড়ান্ত পরিণতি—১৯ জুলাই দিবাগত রাত ১টায়, নিউইয়র্ক–নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ।

দেখে নিন ২০২৬ বিশ্বকাপের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
১১ জুন গ্রুপ ‘এ’: মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সিটি রাত ১টা
১২ জুন গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া–উয়েফা প্লে অফ ডি গুয়াদালহারা সকাল ৮টা
১২ জুন গ্রুপ ‘বি’: কানাডা–উয়েফা প্লে অফ এ টরন্টো রাত ১টা
১৩ জুন গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস ভোর ৭টা
১৩ জুন গ্রুপ ‘ডি’: অস্ট্রেলিয়া–উয়েফা প্লে অফ সি ভ্যাঙ্কুভার সকাল ১০টা
১৩ জুন গ্রুপ ‘বি’: কাতার–সুইজারল্যান্ড সান ফ্রান্সিসকো রাত ১টা
১৪ জুন গ্রুপ ‘সি’: ব্রাজিল–মরক্কো নিউইয়র্ক–নিউজার্সি ভোর ৪টা
১৪ জুন গ্রুপ ‘সি’: হাইতি–স্কটল্যান্ড বোস্টন সকাল ৭টা
১৪ জুন গ্রুপ ‘ই’: জার্মানি–কুরাসাও হিউস্টন রাত ১১টা
১৪ জুন গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস–জাপান ডালাস রাত ২টা
১৫ জুন গ্রুপ ‘ই’: আইভরিকোস্ট–ইকুয়েডর ফিলাডেলফিয়া ভোর ৫টা
১৫ জুন গ্রুপ ‘এফ’: উয়েফা প্লে অফ বি–তিউনিসিয়া মন্তেরেই সকাল ৮টা
১৫ জুন গ্রুপ ‘এইচ’: স্পেন–কেপ ভার্দে আটলান্টা রাত ১০টা
১৫ জুন গ্রুপ ‘জি’: বেলজিয়াম–মিসর সিয়াটল রাত ১টা
১৬ জুন গ্রুপ ‘এইচ’: সৌদি আরব–উরুগুয়ে মায়ামি ভোর ৪টা
১৬ জুন গ্রুপ ‘জি’: ইরান–নিউজিল্যান্ড লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
১৬ জুন গ্রুপ ‘জে’: অস্ট্রিয়া–জর্ডান সান ফ্রান্সিসকো সকাল ১০টা
১৬ জুন গ্রুপ ‘আই’: ফ্রান্স–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা
১৭ জুন গ্রুপ ‘আই’: ফিফা প্লে অফ ২–নরওয়ে বোস্টন ভোর ৪টা
১৭ জুন গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা–আলজেরিয়া কানসাস সিটি সকাল ৭টা
১৭ জুন গ্রুপ ‘কে’: পর্তুগাল–ফিফা প্লে অফ ১ হিউস্টন রাত ১১টা
১৭ জুন গ্রুপ ‘এল’: ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা
১৮ জুন গ্রুপ ‘এল’: ঘানা–পানামা টরন্টো ভোর ৫টা
১৮ জুন গ্রুপ ‘কে’: উজবেকিস্তান–কলম্বিয়া মেক্সিকো সিটি সকাল ৮টা
১৮ জুন গ্রুপ ‘এ’: উয়েফা প্লে অফ ডি–দক্ষিণ আফ্রিকা আটলান্টা রাত ১০টা
১৮ জুন গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড–উয়েফা প্লে অফ এ লস অ্যাঞ্জেলেস রাত ১টা
১৯ জুন গ্রুপ ‘বি’: কানাডা–কাতার ভ্যাঙ্কুভার ভোর ৪টা
১৯ জুন গ্রুপ ‘এ’: মেক্সিকো–দক্ষিণ কোরিয়া গুয়াদালহারা সকাল ৭টা
১৯ জুন গ্রুপ ‘ডি’: উয়েফা প্লে অফ সি–প্যারাগুয়ে সান ফ্রান্সিসকো সকাল ১০টা
১৯ জুন গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া সিয়াটল রাত ১টা
২০ জুন গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড–মরক্কো বোস্টন ভোর ৪টা
২০ জুন গ্রুপ ‘সি’: ব্রাজিল–হাইতি ফিলাডেলফিয়া সকাল ৭টা
২০ জুন গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া–জাপান মন্তেরেই সকাল ১০টা
২০ জুন গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস–উয়েফা প্লে অফ বি হিউস্টন রাত ১১টা
২১ জুন গ্রুপ ‘ই’: ইকুয়েডর–কুরাসাও কানসাস সিটি ভোর ৬টা
২১ জুন গ্রুপ ‘এইচ’: স্পেন–সৌদি আরব আটলান্টা রাত ১০টা
২১ জুন গ্রুপ ‘জি’: বেলজিয়াম–ইরান লস অ্যাঞ্জেলেস রাত ১টা
২২ জুন গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে–কেপ ভার্দে মায়ামি ভোর ৪টা
২২ জুন গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড–মিসর ভ্যাঙ্কুভার সকাল ৭টা
২২ জুন গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা–অস্ট্রিয়া ডালাস রাত ১১টা
২৩ জুন গ্রুপ ‘আই’: নরওয়ে–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি সকাল ৬টা
২৩ জুন গ্রুপ ‘জে’: জর্ডান–আলজেরিয়া সান ফ্রান্সিসকো সকাল ৯টা
২৩ জুন গ্রুপ ‘কে’: পর্তুগাল–উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা
২৩ জুন গ্রুপ ‘এল’: ইংল্যান্ড–ঘানা বোস্টন রাত ২টা
২৪ জুন গ্রুপ ‘এল’: পানামা–ক্রোয়েশিয়া টরন্টো ভোর ৫টা
২৪ জুন গ্রুপ ‘কে’: কলম্বিয়া–ফিফা প্লে অফ ১ গুয়াদালাহারা সকাল ৮টা
২৪ জুন গ্রুপ ‘বি’: কানাডা–সুইজারল্যান্ড ভ্যাঙ্কুভার রাত ১টা
২৪ জুন গ্রুপ ‘বি’: উয়েফা প্লে অফ এ–কাতার সিয়াটল রাত ১টা
২৫ জুন গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড–ব্রাজিল মায়ামি ভোর ৪টা
২৫ জুন গ্রুপ ‘সি’: মরক্কো–হাইতি আটলান্টা ভোর ৪টা
২৫ জুন গ্রুপ ‘এ’: মেক্সিকো–উয়েফা প্লে অফ ডি মেক্সিকো সিটি সকাল ৭টা
২৫ জুন গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা মন্তেরেই সকাল ৭টা
২৫ জুন গ্রুপ ‘ই’: ইকুয়েডর–জার্মানি নিউইয়র্ক–নিউজার্সি রাত ২
২৫ জুন গ্রুপ ‘ই’: কুরাসাও–আইভরিকোস্ট ফিলাডেলফিয়া রাত ২টা
২৬ জুন গ্রুপ ‘এফ’: জাপান–উয়েফা প্লে অফ বি ডালাস ভোর ৫টা
২৬ জুন গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া–নেদারল্যান্ডস কানসাস সিটি ভোর ৫টা
২৬ জুন গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–উয়েফা প্লে অফ সি লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা
২৬ জুন গ্রুপ ‘ডি’: প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া সান ফ্রান্সিসকো সকাল ৮টা
২৬ জুন গ্রুপ ‘আই’: নরওয়ে–ফ্রান্স বোস্টন রাত ১টা
২৬ জুন গ্রুপ ‘আই’: সেনেগাল–ফিফা প্লে অফ ২ টরন্টো রাত ১টা
২৭ জুন গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে–স্পেন গুয়াদালাহারা সকাল ৬টা
২৭ জুন গ্রুপ ‘এইচ’: কেপ ভার্দে–সৌদি আরব হিউস্টন সকাল ৬টা
২৭ জুন গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড–বেলজিয়াম ভ্যাঙ্কুভার সকাল ৯টা
২৭ জুন গ্রুপ ‘জি’: মিসর–ইরান সিয়াটল সকাল ৯টা
২৭ জুন গ্রুপ ‘এল’: পানামা–ইংল্যান্ড নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
২৭ জুন গ্রুপ ‘এল’: ক্রোয়েশিয়া–ঘানা ফিলাডেলফিয়া রাত ৩টা
২৮ জুন গ্রুপ ‘কে’: কলম্বিয়া–পর্তুগাল মায়ামি ভোর ৫–৩০ মি.
২৮ জুন গ্রুপ ‘কে’: ফিফা প্লে অফ ১–উজবেকিস্তান আটলান্টা ভোর ৫–৩০ মি.
২৮ জুন গ্রুপ ‘জে’: জর্ডান–আর্জেন্টিনা ডালাস সকাল ৮টা
২৮ জুন গ্রুপ ‘জে’: আলজেরিয়া–অস্ট্রিয়া কানসাস সিটি সকাল ৮টা
২৮ জুন ম্যাচ ৭৩: এ ২–বি২ লস অ্যাঞ্জেলেস রাত ৩টা
২৯ জুন ম্যাচ ৭৬: সি১–এফ হিউস্টন রাত ১১টা
২৯ জুন ম্যাচ ৭৪: ই১–এ/বি/সি/ডি/এফ–৩ বোস্টন রাত ২–৩০ মি.
৩০ জুন ম্যাচ ৭৫: এফ১–সি২ মন্তেরেই সকাল ৭টা
৩০ জুন ম্যাচ ৭৮: ই২–আই২ ডালাস রাত ১১টা
৩০ জুন ম্যাচ ৭৭: আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩ নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
৪ জুলাই ম্যাচ ৯০: জয়ী ম্যাচ ৭৩–জয়ী ম্যাচ ৭৫ হিউস্টন রাত ১১টা
৪ জুলাই ম্যাচ ৮৯: জয়ী ম্যাচ ৭৮–জয়ী ম্যাচ ৭৭ ফিলাডেলফিয়া রাত ৩টা
৫ জুলাই ম্যাচ ৯১: জয়ী ম্যাচ ৭৬–জয়ী ম্যাচ ৭৮ নিউইয়র্ক/নিউজার্সি রাত ২টা
৬ জুলাই ম্যাচ ৯২: জয়ী ম্যাচ ৭৯–জয়ী ম্যাচ ৮০ মেক্সিকো সিটি সকাল ৬টা
৬ জুলাই ম্যাচ ৯৩: জয়ী ম্যাচ ৮৩–জয়ী ম্যাচ ৮৪ ডালাস রাত ১টা
৭ জুলাই ম্যাচ ৯৪: জয়ী ম্যাচ ৮১–জয়ী ম্যাচ ৮২ সিয়াটল সকাল ৬টা
৭ জুলাই ম্যাচ ৯৫: জয়ী ম্যাচ ৮৬–জয়ী ম্যাচ ৮৮ আটলান্টা রাত ১০টা
৭ জুলাই ম্যাচ ৯৬: জয়ী ম্যাচ ৮৫–জয়ী ম্যাচ ৮৭ ভ্যাঙ্কুভার রাত ২টা
৯ জুলাই ম্যাচ ৯৭: জয়ী ম্যাচ ৮৯–জয়ী ম্যাচ ৯০ বোস্টন রাত ২টা
১০ জুলাই ম্যাচ ৯৮: জয়ী ম্যাচ ৯৩–জয়ী ম্যাচ ৯৪ লস অ্যাঞ্জেলেস রাত ১১টা
১১ জুলাই ম্যাচ ৯৯: জয়ী ম্যাচ ৯১–জয়ী ম্যাচ ৯২ মায়ামি রাত ৩টা
১২ জুলাই ম্যাচ ১০০: জয়ী ম্যাচ ৯৫–জয়ী ম্যাচ ৯৬ কানসাস সকাল ৭টা
১৪ জুলাই ম্যাচ ১০১: জয়ী ম্যাচ ৯৭–জয়ী ম্যাচ ৯৮ ডালাস রাত ১টা
১৫ জুলাই ম্যাচ ১০২: জয়ী ম্যাচ ৯৯–জয়ী ম্যাচ ১০০ আটলান্টা রাত ১টা
১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মায়ামি রাত ৩টা
১৯ জুলাই ফাইনাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক খবর

স্পটলাইট চয়েস...

সম্পাদকের পছন্দ

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech