স্পটলাইট বাংলা

সত্যের সন্ধানে সব খবর

What's Hot

Latest Posts

১৩তম সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা খাতে ব্যয় বাড়িয়ে ১ হাজার ৫৫০ কোটি টাকার প্রাক্কলিত বাজেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন (ইসি) এই প্রাক্কলিত বাজেট চূড়ান্ত করেছে। নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার মোট নয়টি খাতে এই অর্থ ব্যয় হবে। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার খরচ বাড়ছে প্রায় ৪০০ কোটি টাকা।...
Read more

আইইএলটিএস জালিয়াতি: ৮০ হাজার পরীক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাজ্য সরকার

আইইএলটিএস পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হয়ে যুক্তরাজ্যে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসায় প্রবেশ করা প্রায় ৮০ হাজার অভিবাসীর ভিসা বাতিল করেছে ব্রিটিশ হোম অফিস। জাল স্কোরের মাধ্যমে যারা প্রকৃতপক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশ, ভারত, তাইওয়ানসহ কয়েকটি দেশের পরীক্ষার্থী রয়েছেন। হোম অফিস জানায়, পুলিশের একদল প্রতারক চক্র পরীক্ষায়...
Read more

প্রেম কি জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করছে? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

প্রেম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও, যখন পুরো জীবনই একমাত্র রোমান্টিক সম্পর্ককে কেন্দ্র করে ঘুরতে শুরু করে, তখন সম্পর্কের পাশাপাশি ব্যক্তিজীবনও সংকটের মুখে পড়ে—এমনটাই বলছেন গবেষকেরা। কারণ অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে অন্যান্য প্রয়োজনীয় সম্পর্ক ও সামাজিক সহায়তা থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। অনেকেই লক্ষ্য করেন, সঙ্গীর সঙ্গে সময় কাটাতে গিয়ে পরিবার, বন্ধু বা আপনজনদের জন্য...
Read more

গরম না ঠান্ডা পানি—শীতে গোসলের আগে যেগুলো মাথায় রাখবেন

শীতের সময় গোসলের পানির তাপমাত্রা কেমন হবে—এ সিদ্ধান্ত আপনার সার্বিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। অনেকেই ঠান্ডা আবহাওয়ায় আরামের জন্য গরম পানি ব্যবহার করেন, আবার কেউ কেউ ঠান্ডা পানির তীক্ষ্ণ সতেজ অনুভূতিকে উপকারী মনে করেন। কিন্তু এই দুই ধরনের পানিই স্বাস্থ্যে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, গরম পানি শরীরকে আরাম দেয়, পেশির টান কমায়...
Read more

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, এক সপ্তাহের জন্য শক্তিশালী কম্পনের সতর্কতা

জাপানের উত্তর উপকূলে সোমবার রাত ১১টা ১৫ মিনিটে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বড় ধরনের এই কম্পনের পর দেশটির আবহাওয়া অধিদপ্তর আগামী এক সপ্তাহ ধরে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে। জাপান আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে।...
Read more

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট উৎপাদন

নীলফামারীর ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার আধুনিক প্রযুক্তিনির্ভর আলুবীজ উৎপাদনে দেশের শীর্ষ কেন্দ্রগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ১৯৫৭–৫৮ সালে প্রতিষ্ঠিত খামারটি ১৯৮৯–৯০ অর্থবছরে আলুবীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নতুন মাত্রায় রূপ নেয়। বর্তমানে খামারের আয়তন ৫১৪.৪৮ একর এবং এর আওতায় দেবীগঞ্জে রয়েছে আরও ৮৬.২৯ একর জমির আলুবীজ উৎপাদন ক্ষেত্র। ডোমার খামারের মূল শক্তি এর...
Read more

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আপাতত সম্ভব হচ্ছে না

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরগতির উন্নতি এবং নতুন জটিলতার সৃষ্টি হওয়ায় তাঁর লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হচ্ছে। চিকিৎসক দল জানিয়েছেন, তাঁর শরীর কাঙ্ক্ষিত পর্যায়ে স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গত ২৩ নভেম্বর থেকে ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি,...
Read more

রোকেয়া দিবস আজ, রোকেয়া পদক পাচ্ছেন চার নারী

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর। দিনটি ‘রোকেয়া দিবস’ হিসেবে পালন করা হয়। দিবসকে কেন্দ্র করে রংপুরের পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে প্রশাসনসহ নানা সংগঠন। দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর আজ পুনরায় চালু হচ্ছে ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’ও। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক...
Read more

সিঙ্গাপুরে মাদক সংশ্লিষ্ট অপরাধে ১১ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

সিঙ্গাপুরে একটি আবাসিক ডরমিটরিতে অভিযান চালিয়ে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। মাদক সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মধ্যে ১১ জনই বাংলাদেশি এবং অন্যজন মিয়ানমারের নাগরিক। বৃহস্পতিবার উডল্যান্ডস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার স্থানীয় দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সিএনবির...
Read more

মিনিস্টার নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির ৪টি নতুন রেফ্রিজারেটর বাজারজাত শুরু করেছে

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার–মাইওয়ান গ্রুপ নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির চারটি আধুনিক রেফ্রিজারেটর বাজারে এনেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নতুন মডেল—M-435, M-509, M-541 এবং M-646—এর মোড়ক উন্মোচন করা হয়। নতুন চারটি মডেলই বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং আধুনিক ডিজাইনের হওয়ায় ভোক্তাদের আরও উন্নত অভিজ্ঞতা দেবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। M-435 (ডবলডোর নো–ফ্রস্ট...
Read more
1 2 3

Trending News

Editor's Picks

গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ

২০১০ সালের পর দেশে শুরু হয় গ্যাসের সংকট। গত ১৫ বছর ধরে এ সংকট ধারাবাহিকভাবে বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সংকট সমাধানে কি করছে সরকার? কার্যত, গতানুগতিক প্রক্রিয়ায় কূপ খনন আর বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ সরকারের তৎপরতা।...

নতুন মিশনে মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা তৈরি করা এই গ্ল্যামার গার্ল প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকে।ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব...

মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলকে রংপুরের সহজ জয়

মোস্তাফিজুর রহমানের অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। তাতে লাগল স্রেফ দুই বল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও দুই শিকার ধরলেন বাঁহাতি এই পেসার। সঙ্গে ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিং আর মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে...

খালেদা জিয়ার অবদান স্মরণ ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করে...

আখতার হোসেনের হলফনামায় যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তিনি আয় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী,...

সম্পাদক ও প্রকাশক:
মো: জামশেদ আলম মজুমদার

জনপ্রিয় বিভাগ

প্রয়োজনীয় খবর

©২০২৫ স্পটলাইট বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত। Designed and Developed by Media Tech